সর্বশেষ

জয়পুরহাট

জয়পুরহাটে শুরু হলো বৃক্ষমেলা, চলবে ২৭ জুলাই পর্যন্ত

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। আগামী ২৭ জুলাই পর্যন্ত চলবে এই মেলা।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
কবর খুঁড়ে পঙ্গু বাবাকে হত্যা চেষ্টার অভিযোগ, ছেলেকে আটক করল গ্রামবাসী

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানিয়াচাপড় গ্রামে পঙ্গু বাবাকে জীবন্ত মাটিচাপা দেওয়ার উদ্দেশ্যে ঘরের ভেতর গর্ত খোঁড়ার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজন ওই ছেলেকে আটক করলেও পরে পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করার কথা বলে তাকে ছেড়ে নিয়ে যান। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা হয়নি।

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে চালকসহ নিহত ২, আহত ৪

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চার নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট-হিলি সড়কের সদর উপজেলার বনখুর ওয়াপদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা বিআরডিবির যৌথ উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

সীমান্তে ১০ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক, উদ্ধার প্রায় ২ কোটি টাকার সোনা

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ মামুনুর রশীদ (৩৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ২৭ লাখ টাকা।

জয়পুরহাটে ব্যতিক্রমধর্মী চাকরি মেলা, তাৎক্ষণিক চাকরি পেল ৩২০ জন

জয়পুরহাটে আয়োজিত এক ব্যতিক্রমধর্মী চাকরি মেলায় অংশ নিয়ে ৩২০ জন চাকরিপ্রার্থী তরুণ-তরুণী তাৎক্ষণিকভাবে চাকরির সুযোগ পেয়েছেন। বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর যৌথ অর্থায়নে পরিচালিত রেইজ প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এসো’ এ মেলার আয়োজন করে।